সাবিলা-জোভানের ঘর পালানোর গল্প

বিনোদন রিপোর্ট
১৭ মার্চ ২০১৬, ১৭:০৫আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৭:০৭

নাটকের একটি দৃশ্যে জোভান ও সাবিলা নূর।শেষ ভালোবাসা দিবসে প্রচার হয়েছিল সাবিলা নূর ও জোভানের নাটক ‘শত ডানার প্রজাপতি’। মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত সে নাটকটি বেশ প্রশংসিত হয়। এবার এ জুটি আসছেন নতুন নাটক নিয়ে। প্রথম নাটকের মতো এবারও তাদের প্রেমের টানে ঘর পালাতে দেখা যাবে।
নতুন এ নাটকটির নাম ‘পলায়ন বিদ্যা’। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ অশ্বিন। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ শেষ হয়েছে।
পরিচালক বলেন, ‘মূলত প্রেমিক-প্রেমিকার একটি রাতের গল্প নিয়ে নাটকটি। যারা ঘর ছেড়ে পালিয়ে যায়।’
নাটকের গল্পে দেখা যাবে, সাবিলা খুব জেদি টাইপের মেয়ে। তাকে ভালোবাসে জোভান যে কিনা খুবই শান্ত ও ভিতু প্রকৃতির একটি ছেলে। পরিচালক ইফতেখার জানান, খুব শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেল-এ প্রচার হবে।
/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন