শাকিবের পেছনে কলকাতার পুলিশ!

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০১৬, ০০:০৩আপডেট : ১৯ মার্চ ২০১৬, ১৫:৫২

কলকাতার শ্যুটিংয়ে শাকিব খান। ১৫ মার্চ থেকে কলকাতা শহরের শিয়ালদহ ও বৌ-বাজারে চলছে শাকিব খানের নতুন ছবি ‘শিকারী’র কাজ। সম্প্রতি অনলাইনে শাকিব খানের বেশ কিছু ছবি পাওয়া গেল, যা আগ্রহের খোরাক যুগিয়েছে দর্শকদের।
ছবিতে দেখা গেছে ভিন্ন চেহারায় ঢালিউডের এ শীর্ষ নায়ককে। শুধু কি তাই? তার  পেছনে সাদা ইউনিফর্ম পরা কলকাতার পুলিশকেও দেখা গেছে!
দেখে মনে হতেই পারে, শাকিব খানকে ধাওয়া করছে কলকাতার পুলিশ! তবে ঘটনা ভিন্ন। ছবিতে শাকিব খানই পুলিশ অফিসার। যিনি এখন কলকাতার পুলিশদের নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন।
বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া  ও ভারতের এসকে মুভিজ প্রযোজিত ‘শিকারী’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন  শাকিব খান ও টালিগঞ্জের নায়িকা শ্রাবন্তী।
এক সপ্তাহ কলকাতায় এ দৃশ্যধারণ হবে। এরপর ইউরোপে চলবে এর কাজ।
‘শিকারী’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও কলকাতার জয় দেব মুখার্জি।
এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এপারের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত, মনজুরুল আলম এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, লিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন