আইনি প্রক্রিয়া সম্পন্ন

সংসার ভাঙলো মুরাদ-সাবার

মাহমুদ মানজুর
১৯ মার্চ ২০১৬, ১৭:২৯আপডেট : ২০ মার্চ ২০১৬, ১৩:৩৯

মুরাদ ও সাবা। অনেকদিন ধরেই একসঙ্গে নেই তারকা দম্পতি নির্মাতা মুরাদ পারভেজ ও অভিনেত্রী সোহানা সাবা। সাবা বাংলা ট্রিবিউনকে জানান, গেল বছরের ২৭ সেপ্টেম্বর থেকে তারা আলাদা থাকছেন। এরমধ্যে বিচ্ছেদ বিষয়ে আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।

সাবা বলেন, ‘ভালোবেসে মুরাদ পারভেজকে বিয়ে করি, অনেক অল্প বয়সে, বাবা মার ইচ্ছের বিরদ্ধে, মাত্র ৩ মাস প্রেম করে। খুব সুন্দর অনেকগুলো বছর মুরাদের সঙ্গে কাটিয়েছি। আমাদের একমাত্র ছেলেকে নিয়ে স্বপ্নের মতো কিছু বছর পার করেছি। সেসব এখন স্মৃতি।’

সাবা আরও বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে কিছু মতের অমিল হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছি। মুরাদ এখনও আমার সবচেয়ে পছন্দের ডিরেক্টর। তার প্রতি আমার কোনও অভিযোগ নেই। ইনফ্যক্ট আমার সবচেয়ে বড় বন্ধু, প্রিয় বন্ধু হয়ে থাকবে সে। দুজনে আলাদা হওয়ার বিষয়ে আমরা বোঝাপড়া করে ঠিক করেছি একসাথে আর নয়।’

জানা গেছে, মুরাদ-সাবার একমাত্র সন্তান মায়ের সঙ্গেই আছেন। সাবাও থাকছেন তার মায়ের বাসায়। এদিকে এ বিষয়ে মুরাদ পারভেজের কোনও মন্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন