নেত্রী হয়ে পর্দায় আসছেন শাবনূর

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০১৬, ০০:০৬আপডেট : ২০ মার্চ ২০১৬, ০০:০৬

শাবনূর। ছবি: সাজ্জাদ হোসেন। বেশ ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। আবার তিনি আসছেন নতুন ছবি নিয়ে।

পি এ কাজল পরিচালিত এ ছবির নাম ‘মন যারে চায়’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজে। জানালেন, আগামী মে মাস থেকে শুরু হবে এর কাজ।
পি এ কাজল বলেন, ‘শাবনূরের সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা চূড়ান্ত হয়েছে। শিগগির আমরা শ্যুটিংয়ে যাব।’
‘মন যারে চায়’ ছবিতে শাবনূরকে একজন নারী নেত্রী হিসেবে দেখা যাবে।
ছবিতে শাবনূরের বিপরীতে কে অভিনয় করছেন, তা আপাতত এখনও চূড়ান্ত নয়। তবে এটাকে চমক হিসেবেই রাখতে চাচ্ছেন পরিচালক।
এর আগে, পি এ কাজলের ‘আমার প্রাণের স্বামী’ ছবিতে অভিনয় করেছিলেন শাবনূর।
আর শাবনূর অভিনীত সর্বশেষ ছবি বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’। এটি কাজ শেষ হয়েছে গত বছর। ছবিটি এখনও মুক্তি পায়নি।
/এমআই/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন