অ্যাডেলের ব্যক্তিগত ছবি ফাঁস

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ মার্চ ২০১৬, ১১:৫৯আপডেট : ২২ মার্চ ২০১৬, ১৭:০৮

অ্যাডেলে অস্কারজয়ী সংগীতশিল্পী অ্যাডেলের ব্যক্তিগত কিছু ছবি হ্যাকড হয়েছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি গ্রুপে অ্যাডেলের কয়েকটি ব্যক্তিগত ছবি পোস্ট করা হয়েছে। এরমধ্যে রয়েছে কম্বলে মোড়ানো নবজাকতের সঙ্গে অ্যাডেলের একটি ছবি, গর্ভবতী অবস্থায় আল্ট্রাসাউন্ডের একটি ছবি এবং গর্ভবতী অবস্থার একটি সেলফি।

ওই ফেসবুক গ্রুপের এক সদস্য বলেছেন, ‘ছবিগুলো একান্তই ব্যক্তিগত। আর তা ব্যক্তিগত না হলে অ্যাডেলে নিজেই পোস্ট করতেন। এমন ব্যক্তিগত ছবি পোস্ট করা কোনওভাবেই উচিত নয়।’

অ্যাডেলের নিরাপত্তা কর্মকর্তারা ছবিটি খতিয়ে দেখছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে কোনও হ্যাকার সাইমন কোনেকির ইমেইল হ্যাক করে ওই ছবিগুলো চুরি করেছে। অ্যাডেলে ছবিগুলো কোনেকিকে ইমেইল করেছিলেন। উল্লেখ্য, অ্যাডেলে তিন বছরের এক পুত্র সন্তানের জননী, যার বাবা অ্যাডেলের পার্টনার সাইমন কোনেকি।  

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এসএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন