অভিনেত্রী ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৬, ২০:১২আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৬:১১

ঈশানা মানহানি মামলায় লাক্স তারকা মৌনিতা খান ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) এই তারকা আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এই আদেশ দেন এবং পরোয়ানা জারি তামিল প্রতিবেদনের জন্য আগামী ২৭ জুন দিন ধার্য করেছেন।

গত ৩ ফেব্রুয়ারি ঢাকা মহানগর হাকিম আদালতে বাদী নাট্য প্রযোজক মারুফ খান প্রেম আসামীর বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে জানা যায়, ঈশানা গত ৭ জানুয়ারি উত্তরার নীলাঞ্জনা শ্যুটিং স্পটে মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শ্যুটিং করছিলেন।এক পর্যায়ে মেকআপ রুমে সহ-শিল্পীসহ কয়েকজন তাকে নিয়ে বিভিন্ন অশালীন কথাবার্তা বলেন,যা উপস্থিত একজন সহশিল্পী নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন। রেকর্ডকৃত আলাপচারিতা শোনার পর ঈশানা উত্তরা (পশ্চিম) থানার পুলিশ নিয়ে শ্যুটিং স্পট গিযে হাজির হন। এরপর পুলিশের একজন কর্মকর্তার উপস্থিতিতে প্রাথমিকভাবে বিষয়টির সুরাহা হয়। কিন্তু পরে ঈশানা শ্যুটিংয়ের শিডিউল ফাঁসানো ও বাদীর অনুপস্থিতিতে শ্যুটিং সেটে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবং ফেসবুকে এ বিষয়ে মানহানিকর স্ট্যাটাস দেওয়ায় বাদী এ মামলাটি দায়ের করেন।
টিএইচ/এপিএইচ/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন