নরওয়েতে আমন্ত্রিত ‘রঙিন ঘুড়ি’ ও ‘ড্রিমলিথ’

বিনোদন রিপোর্ট
২৪ মার্চ ২০১৬, ০৮:২০আপডেট : ২৪ মার্চ ২০১৬, ১২:২৮

ড্রিমলিথ ছবির পোস্টার

নিশিত সূর্যের দেশ নরওয়ের দক্ষিণের শহর লাঙ্গেসুন্দে আয়োজিত ‘আন্তর্জাতিক যুব চলচ্চিত্র উৎসব অব লাঙ্গেসুন্দ’-এ আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘রঙিন ঘুড়ি’ ও ‘ড্রিমলিথ’।

৭-১১ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এবারের উৎসবে ছবি দুটি যাচ্ছে।  
বাংলাদেশের সুবিধাবঞ্চিত পথশিশুদের সমাজ বাস্তবতার ওপর নির্মিত ছবি দুটি তৈরি করেছেন তরুণ নির্মাতা জায়েদ সিদ্দিকি।
‘রঙিন ঘুড়ি’ ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অভিনয়শিল্পী শেলি আহসান ও শিশুশিল্পী হাবিব আরিন্দা। অপরদিকে ‘ড্রিমলিথ’-এ মূল চরিত্রে প্রথমবারের মতো অভিনয় করেছেন ঐশী এবং কাজী বাপ্পা। ছবি দুটি নির্মিত হয়েছে হোমো রিফ্লেকটর প্রডাকশনের ব্যানারে।
এর আগে ‘রঙিন ঘুড়ি’ চলচ্চিত্রটি সাতটি আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত ও প্রতিযোগিতায় আমন্ত্রিত হয়ে তিনটি পুরস্কার অর্জন করেছে। আর ‘ড্রিমলিথ’ ছবিটিও এ পর্যন্ত তিনটি আন্তর্জাতিক চলচিত্র উৎসবে প্রদর্শিত ও প্রতিযোগিতায় আমন্ত্রিত হয়েছে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন