অপির অতিথি ড. আনিসুজ্জামান

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ১৩:৩৫আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৩:৪২

অপির অতিথি ড. আনিসুজ্জামান। এবার অপির অতিথি হয়ে টিভি পর্দায় আসছেন এমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামান। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজী টিভির নিয়মিত আয়োজন ‘অপিস গ্লোয়িং চেয়ার’-এ বসে তিনি আলোচনা করবেন মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে তার ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ নিয়ে।

২৬ মার্চ। বাঙালির শৃঙ্খল মুক্তির দিন। মহান স্বাধীনতা দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন। ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। একাত্তরের এই দিনে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এ দেশের মানুষ। দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন তার চূড়ান্ত পরিণতি। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সূচনার সেই গৌরব ও অহঙ্কারের দিন ২৬ মার্চ।

‘অপিস গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানটির বিশেষ এই পর্বটি গ্রন্থনা করেছেন মীর সামী, উপস্থাপনায় অপি করিম আর পরিচালনায় ছিলেন শাহরিয়ার শাকিল। গাজী টিভিতে ২৬ মার্চ শনিবার দুপুর ১টায় প্রচার হবে এটি।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন