রুনা-আলমগীরের বাসায় গুলজার-অমিত

বিনোদন রিপোর্ট
২৫ মার্চ ২০১৬, ১২:২২আপডেট : ২৫ মার্চ ২০১৬, ১৮:০২

গুলজার-অমিত কুমারের সঙ্গে রুনা-আলমগীর দম্পতি। উপমহাদেশের অন্যতম কণ্ঠশিল্পী রুনা লায়লা ও অভিনেতা আলমগীর দম্পতির মোহাম্মদপুরের বাসায় বৃহস্পতিবার রাতে আড্ডায় মেতেছিলেন ভারতের দুই নন্দিত ব্যক্তি গুলজার এবং অমিত কুমার। দুজনেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকায় আসেন।

গুলজারের উপহার। বৃহস্পতিবার রাতে তারা রুনা লায়লা ও আলমগীর দম্পতির ঘরোয়া দাওয়াতে অংশ নেন তারা। এসময় আরও উপস্থিত ছিলেন আলমগীর কন্যা জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীরও। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, খুবই আনন্দঘন সময় কেটেছে তাদের। পরিবারের সবাই মিলে এ দুজন বিশিষ্ট অতিথির সঙ্গে লম্বা সময়ং আড্ডা দেন। এ সময় দু্ই দেশের সমাজিক ও সাংস্কৃতিক বিষয় গুলোই প্রাধান্য পেয়েছে। তাদের আলাপে ছিল ক্রিকেটও।   

গুলজারের সঙ্গে আঁখি ও তার দুই কন্যা। শুধু আড্ডা আর নৈশভোজেই সীমাবদ্ধ ছিলেন না তারা। জানা গেছে, ভারতের প্রখ্যাত কবি, গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গুলজার একটি বিশেষ বই উপহার দেন কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লাকে। যে বইটি গুলজার লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে।

গুলজারের কাছ থেকে বই উপহার পেয়ে আনন্দিত রুনা লায়লা ফেসবুকে লিখেছেন, ‘গুলজার সাহেব ও অমিত কুমারজির সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলাম। বই উপহার পেলাম। এটা অনেক সম্মানের।’

জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি পাঁচতারকা হোটেলে আবৃত্তি করবেন গুলজার। একই অনুষ্ঠানে গাইবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী কিশোর কুমারের পুত্র অমিত কুমার।
গুলজার-অমিত কুমারের সঙ্গে রুনা-আঁখি। /এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন