মোনালির কনসার্ট স্থগিত

ওয়ালিউল মুক্তা
২৫ মার্চ ২০১৬, ১৭:২১আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৩:৩৩

মোনালি ঠাকুর। অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হলো মোনালি ঠাকুরের মুক্ত আকাশ কনসার্ট। সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ আয়োজন। 'শেয়ার দ্য মিউজিক' নামের এ কনসার্ট-এর অন্যতম আকর্ষণ হিসেবে ছিলেন ভারতীয় এই জনপ্রিয় শিল্পী।

আগামী ৩০ মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে এটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু আয়োজক ইন্টেগ্রিটি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট শুক্রবার বিকালে জানিয়েছেন আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে তারা জানায়, কিছু জটিলতা তৈরি হওয়ায় এটি আপাতত হচ্ছে না।

আয়োজক প্রতিষ্ঠানের ইভেন্ট ম্যানেজার প্রদীপ চৌধুরী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। সবার কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘শিগগিরই আমরা পরবর্তী তারিখ ঘোষণা করব।’

মোনালির পাশাপাশি এতে বাংলাদেশের চারটি ব্যান্ডের পরিবেশনার কথা ছিল। এগুলো হলো আর্টসেল, শূন্য, ইউটার্ন ও উপশহর।

মোনালি ঠাকুর। /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন