‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’

পার্থ বড়ুয়া ফিচারিং আপেল মাহমুদ

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ০৯:১৫আপডেট : ২৬ মার্চ ২০১৬, ১৫:৫৬

গোবিন্দ হালদারের কথায় আপেল মাহমুদের কণ্ঠ-সুরে ঐতিহাসিক গান ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই গানটি এবার আপেল মাহমুদের সঙ্গে কণ্ঠে তুলেছেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া।

মিউজিক ভিডিওতে পার্থ বড়ুয়া ও আপেল মাহমুদ। গানটির ভিডিওচিত্রে অংশ নিয়েছেন দু’জনেই। স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক-এর উদ্যোগে এ গানটির ভিডিও নির্মাণ হয়েছে। পার্থ বড়ুয়া ফিচারিং আপেল মাহমুদ শিরোনামের এ গানটি সম্প্রতি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।

পার্থ বড়ুয়া বলেন, ‘কালজয়ী এ গানটির নতুন সংগীতায়োজন করেছি। আপেল ভাইয়ের সঙ্গে আমিও কণ্ঠে তুলেছি গানটি। দুজনেই অংশ নিয়েছি ভিডিওতে। গর্ব হচ্ছে এমন একটি গানের অংশীদার হতে পেরে। এমন উদ্যোগের জন্য ধন্যবাদ টেলিটক কর্তৃপক্ষকে।’

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক এ গানটি ২০০৬ সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০টি সেরা গানের মধ্যে ৭ম স্থানে ছিল।

গানটির ভিডিও দেখুন:

/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন