মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের নিয়ে...

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৬, ১৫:২৩আপডেট : ২৭ মার্চ ২০১৬, ১২:৫২

‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের দুই প্রধান অনন্ত হিরা ও নূনা আফরোজ। বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস নাট্যদল প্রাঙ্গণেমোর। দলটি ইতিমধ্যে ৪টি রবীন্দ্র নাটক মঞ্চে এনেছে যা দেশ ও দেশের বাইরে দর্শক নন্দিত হয়েছে।

নাট্যদলটি এবার মঞ্চে নিয়ে আসছে অনন্ত হিরার রচনা ও আউয়াল রেজার নির্দেশনায় নতুন নাটক ‘কনডেমড সেল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে ১ এপ্রিল সন্ধ্যা ৭টায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে।

এতে অভিনয় করেছেন- নূনা আফরোজ, অনন্ত হিরা, আউয়াল রেজা, রামিজ রাজু, জাহিদুল ইসলাম, মাইনুল তাওহীদ, সবুক্তগীন শুভ, শুভেচ্ছা, তুহিন, সুজন, সোহাগ ও প্রকৃতিসহ আরও অনেকে।

নাট্যকার-অভিনেতা অনন্ত হিরা বলেন, ‘‘মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নাটকটির সকল ঘটনা প্রবাহ সংগঠিত হবে কারা অভ্যন্তরে ‘কনডেমড সেল’-এ। কারা বিধি বা রীতি অনুযায়ী যেখানে শুধুমাত্র মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরাই থাকেন।’’

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন