ডিজে রাহাত ফিচারিং লাবনী

বিনোদন রিপোর্ট
২৮ মার্চ ২০১৬, ১২:৪০আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১২:৪৪

লাবনী ও ডিজে রাহাত।সাম্প্রতিক সময়ে ডিজে রাহাত বেশ ক’জন তারকা শিল্পীর সিঙ্গেল গান ও ভিডিও তৈরি করে ভালোই চমক দিয়েছেন। এবার সেই ধারাবাহিকতায় তিনি আসছেন নতুন কণ্ঠশিল্পী নাহার লাবনীকে নিয়ে। ডিজে রাহাতের ফিচারিংয়ে কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।

‘জানিয়ে দিলাম তোমায়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে।

গানটি প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘লাবনী এ সময়ের সম্ভাবনাময়ী একজন গায়িকা। এ সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখেই তার জন্য গানটি বানিয়েছি। রিদমের সঙ্গে মেলোডির সমন্বয় করে গানটি করা হয়েছে। আশাকরি সবার ভালো লাগবে।’

লাবনী বলেন, ‘গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা।’ আরও জানান, কিছুদিনের মধ্যেই গানটির মিউজিক ভিডিওর কাজ শুরু হবে। যা এই বৈশাখেই প্রকাশ পাবে অন্তর্জাল দুনিয়ায়।

এ বছর এমন আরও দুই তিনটি সিঙ্গেল প্রকাশ করবেন লাবনী। কয়েকটি গান জমে গেলে সেগুলো অ্যালবাম আকারে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন