অরোরা-আরবাজ

‘আমরা এখন আলাদা’

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৮ মার্চ ২০১৬, ১৭:২৮আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:২৮

আরবাজ-মালাইকা তারকা দম্পতি মালাইকা অরোরা ও আরবাজ খান বিবাহবিচ্ছেদ করতে যাচ্ছেন- এমন কথা গুজবের মতোই চালু রয়েছে বলিউডে। এ নিয়ে নিয়মিতই সরব ভারতীয় সংবাদমাধ্যম।
এসব সংবাদের প্রেক্ষিতেই এক যৌথ বিবৃতি দিয়েছেন এই দম্পতি। ডিএনএতে দেওয়া এই বিবৃতিতে তারা বলেন, ‘এটা সত্যি যে, আমরা এখন আলাদা থাকছি। তবে আসল কথাটা হচ্ছে, আমরা একটা বিরতি নিয়েছি। তার মানে এই নয়, মানুষ অনুমানের ভিত্তিতে যা ইচ্ছে তাই বানিয়ে বানিয়ে বলবে। আমরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিচ্ছি।’
এই বিবৃতি দেওয়ার কারণও ব্যাখ্যা করেন মালাইকা-আরবাজ দম্পতি।
তারা বলেন, ‘আমরা এ বিষয়ে সম্মানজনক নীরবতা বজায় রাখতে চেয়েছি। কিন্তু এ নিয়ে অত্যধিক আগ্রহ আমাদের দুইজনের পরিবারকে বিরক্ত ও বিব্রত করছে। এ সব অনুমান ও গুজব বন্ধ করতেই এই বিবৃতি দিচ্ছি আমরা। আমাদের সন্তান রয়েছে, পরিবারের সদস্যরা রয়েছেন। আমরা চুপ থেকেছি মানে এই নয়, অযৌক্তিক কথা ছড়িয়ে তাদের বিব্রত করার অধিকার দিয়ে দিয়েছি লোককে।’

সূত্র এনডিটিভি

/ইউআর/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন