মিমের ৩৫ লাখ টাকার পোশাক-অলঙ্কার!

বিনোদন রিপোর্ট
২৯ মার্চ ২০১৬, ১৭:২২আপডেট : ২৯ মার্চ ২০১৬, ২১:০৬

‘পদ্ম পাতার জল’ ছবির দৃশ্যে মিম। ‘পদ্মপাতার জল’ ছবির জন্য ৩৫ লাখ টাকা! না, বাক্য এখনও কিছু বাকি। এটি শুধু তাদের কস্টিউমের বাজেট! তন্ময় তানসেন পরিচালিত এ ছবিতে ৩৫ লাখ টাকার পোশাক ও অলঙ্কার ব্যবহার করা হয়েছে।

আর তা বেশ বোঝা গেছে ছবির অভিনয়শিল্পী ইমন ও মিমের অঙ্গসজ্জায়।

বাজেটের বেশিরভাগ অর্থ ব্যয় করা হয়েছে তাদের জন্য। বিষয়টি নিয়ে পরিচালক বললেন, ‘ছবির পোশাক পরিকল্পনা আলাদাভাবে করা হয়েছে। মিম ও ইমনের দিকে তাকালে তা বোঝা যায়। আর অন্য চরিত্রগুলোর পোশাকও আমাদের নিজেদের কেনা ও তৈরি করা।’

‘পদ্ম পাতার জল’ মুক্তি পায় ২০১৫ সালে। এটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন লতিফুল ইসলাম শিবলী।

ব্রিটিশ ঔপনিবেশিক সময়ের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, নিমা রহমান, অমিত হাসান প্রমুখ। বিশেষ চরিত্রে ছিলেন নিপুণ।

‘পদ্মপাতার জল’ ছবির দৃশ্যে মিম ও ইমন। /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন