চলচ্চিত্র ‘বাদশা’

ফারিয়া-জিৎ অতঃপর ফেরদৌস!

ওয়ালিউল মুক্তা
২৯ মার্চ ২০১৬, ২০:৪৫আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৪:০৩

কলকাতায় ‘বাদশা’ ছবির শিল্পীরা। সঙ্গে ফেরদৌস চলতি সপ্তাহ থেকে কলকাতায় শুরু হয়েছে ‘বাদশা’ ছবির কাজ। ঢাকাতেও এর কাজ শেষ হয়েছে এ মাসেই।
এতদিন ছবির অন্যতম অভিনয়শিল্পী হিসেবে নাম এসেছে নুসরাত ফারিয়া ও কলকাতার অভিনেতা জিতের। তবে ছবিটির অন্যতম প্রযোজক জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানালেন, এতে প্রথম থেকেই অভিনয় করছেন নায়ক ফেরদৌস!
ঢাকার পর কলকাতায় শুটিংয়ে অংশ নিয়েছেন দুই বাংলায় প্রশংসিত এ তারকা।
আর তাই এ ছবিতে ফেরদৌসের কাজ করার খবরটি অনেকটা চমক হিসেবেই এল ভক্তদের কাছে।
আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবির শুরু থেকেই তিনি আছেন। কলকাতার পর এখন আমরা লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানেও তিনি (ফেরদৌস) অভিনয় করবেন।’
যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’ পরিচালনা করছেন বাংলাদেশের প্রযোজক আব্দুল আজিজ ও কলকাতার বাবা যাদব। এটির অপর প্রযোজক কলকাতার এসকে মুভিজ।
ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের সুষমা সরকার এবং ভারতের শ্রদ্ধা দাস, রনিসহ অনেকে। 
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন