চলে গেলেন অস্কারজয়ী প্যাটি ডিউক

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৪:৩৫আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৫:০৮

প্যাটি ডিউক। ১৬ বছর বয়সে সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী প্যাটি ডিউক আর নেই।
মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্যাটির মুখপাত্র মিশেল স্টাবস জানান, ‘অভিনয়শিল্পীর বাইরে তিনি একজন মা, স্ত্রী, দাদী, বন্ধু এবং মানসিক স্বাস্থ্য আইনজীবী ছিলেন। একজন সফল মানুষ ছিলেন তিনি।’
ষাটের দশকে টেলিভিশনের পর্দায় ‘প্যাটি ডিউক শো’ তাকে তুমুল জনপ্রিয়তা দেয়। 
হেলেন কিলারের চরিত্রে ‘দ্য মিরাকেল ওয়ার্কার’ ছবিতে অভিনয়ের জন্য ১৬ বছর বয়সে অস্কার যেতেন তিনি।
২০১৫ সালে সর্বশেষ তিনি ডিজনি চ্যানেলের একটি সিরিজে অভিনয় করেছিলেন।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন