শুরু হচ্ছে সত্যেন সেন উৎসব

বিনোদন রিপোর্ট
৩০ মার্চ ২০১৬, ১৬:১১আপডেট : ৩০ মার্চ ২০১৬, ১৬:৩৮

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সংবাদ সম্মেলন সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত এ উৎসব ও প্রতিযোগিতা হবে আগামী ১ ও ২ এপ্রিল।
উৎসবে এবারের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মানুষ জাগাও, স্বদেশ জাগাও, বিশ্ব জাগাও সংগীতে’।
বুধবার সকাল ১১টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, ১ এপ্রিল বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন লোকশিল্পী গৌারাঙ্গ আদিত্য। যিনি সুদীর্ঘ কাল ধরে হাটে মাঠে ঘাটে যাত্রাপালায় বিবেকের গান গেয়ে আসছেন। অতিথি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গ থেকে অংশ নেবেন গণসংগীতশিল্পী বিপুল চক্রবর্র্তী ও অনুশ্রী চক্রবর্তী, ছড়াকার আখতার হুসেন ও শিক্ষাবিদ অধ্যাপক অসিত বরণ ঘোষ।

প্রতিদিন বিকাল থেকে দেশের খ্যাতনামা গণসংগীত দল ও একক শিল্পীদের পরিবেশনা থাকবে।

এছাড়া ৩ এপ্রিল সন্ধ্যা ৬টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অতিথি শিল্পী বিপুল চক্রবর্র্তী ও অনুশ্রী চক্রবতীর দ্বৈত গণসংগীত সন্ধ্যার আয়োজন থাকবে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন