রেজওয়ানা চৌধুরী বন্যার মাতৃবিয়োগ

বিনোদন রিপোর্ট
৩১ মার্চ ২০১৬, ১২:১৭আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১২:৫৩

রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার মা কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ইসমাত আরা খান বুধবার দিবগত রাত ৩টায় (৩১ মার্চ) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বন্যা ও তার মা ইসমত আরা
তিনি লালমাটিয়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। মরহুমার মরদেহ স্কয়ার হাসপাতালে হিমঘরে রাখা হয়েছে।
লন্ডনে বসবাসরত কন্যা আজ (বৃহস্পতিবার) দেশে ফিরলে বাদ জুমা লালমাটিয়া মিনার মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবারের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।
/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন