নায়িকার ভূমিকায় জ্যোতি তমা ও রানী সরকার!

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ০০:০৬আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ০০:০৬

জ্যোতি, রানী ও তমা আগেও তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন রানী সরকার। অনেকদিন পর এবার তরুণ নির্মাতা মারিয়া তুষারের হাত ধরে আবারও চলচ্চিত্রে এলেন তিনি।
‘গ্রাস’ নামের সিনেমায় অভিনয় করছেন রানী সরকার। এতে রানী সরকারকে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকার ভূমিকায় দেখা যাবে। এছাড়া একই ভূমিকায় থাকছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ও তমা মির্জা।
ছবির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করছেন পরিচালক মারিয়া তুষার নিজেই।
`গ্রাস’ সম্পর্কে তিনি বলেন, একেবারেই আলাদা একটি গল্পের ছবি গ্রাস। রানী সরকারকে ঘিরেই ছবির মূল গল্প। চমৎকার অভিনয় করেছেন তিনি। বাস্তবসম্মত গল্পের কারণেই দর্শক ছবিটি দেখবেন।
ছবিতে আরও অভিনয় করেছেন আর বি প্রীতম, কচি খন্দকার, বাদল শহিদ, মনিরা মিঠু, শিখা খান, শুভ খান, কাজী উজ্জল ও শেলী রহমান প্রমুখ।
ছবিতে মোট ৪টি গান রয়েছে। গানের সংগীত পরিচালনা করেছেন আবিদ রনি। ইতোমধ্যে ছবির ৮০ভাগ কাজ শেষ হয়েছে। আজ থেকে ঢাকার মনোরম লোকেশনে চলবে শেষ লটের কাজ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমাটি সম্পাদনা শেষে এপ্রিল মাসেই সেন্মরে জমা দেওয়ার কথা রয়েছে।

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন