ঢাকা ঘুরে গেলেন মোনালি

বিনোদন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৬, ১৫:২৩আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৭:৩৪

অনুষ্ঠানে মোনালি। সঙ্গে য-ফলা ব্যান্ডের শাওন, অনুষ্ঠানের উপস্থাপিকা ত্রয়ী ৩০ মার্চ সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য অর্থ সংগ্রহে ঢাকায় ‌'শেয়ার দ্য মিউজিক'-এ গাওয়ার কথা ছিল ভারতীয় শিল্পী মোনালি ঠাকুরের।
অনুষ্ঠানটি স্থগিত করা হলেও ঢাকায় এসেছিলেন এ শিল্পী! প্রায় কাছাকাছি সময় ৩১ মার্চ তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেল মাতিয়েছেন।
ওষুধশিল্প বিষয়ক একটি সংগঠনোর আমন্ত্রণে গান গেয়েছেন এদিন সন্ধ্যায়। ঘণ্টা খানেকের এ পরিবেশনায় তিনি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন। 
জানা গেছে, শুক্রবার সকালেই তিনি মুম্বাইয়ের ফ্লাইট ধরেছেন।‌
এদিকে স্থগিত হওয়া 'শেয়ার দ্য মিউজিক' কনসার্টের আয়োজক ইন্টিগ্রেডি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট জানিয়েছে, শিগগির তারা নতুন দিনক্ষণের ঘোষণা দেবে। বিষয়টি নিয়ে মোনালির সঙ্গে তাদের কথা হয়েছে।
/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন