হাশমি পুত্র আয়ানের পাশে শাহরুখ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ০০:০৫আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০০:০৫

ইমরান হাশমি ও শাহরুখ।অভিনেতা ইমরান হাশমির ছয় বছরের ছেলে আয়ানকে নিয়ে লেখা বইয়ের প্রচারে নেমেছেন বলিউডের সুপারস্টার শাহরুখ খান। চার বছর বয়স থেকে ক্যান্সারে আক্রান্ত আয়ানের জীবনযুদ্ধ নিয়েই ‘কিস অব লাইফ’ শিরোনামের বইটি লিখেছেন ইমরান।

সম্প্রতি শাহরুখ ও ইমরান একসঙ্গে বইটির কপি হাতে নিয়ে ছবি তোলেন ও সামাজিক মাধ্যমে পোস্ট করেন।
শাহরুখ তার টুইটার পোস্টে আয়ানের প্রতি দোয়া রাখেন। তিনি লেখেন, ‘আল্লাহ তোমাকে আর তোমার পরিবারকে সুস্থ ও সুখী রাখুন। ইমরানের সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। আয়ানকে অনেক ভালোবাসা আর আদর।’
এর আগেও সালমান খানসহ বলিউডের অন্যান্য তারকারা ইমরানের এই বইটির জন্য প্রচার চালিয়েছেন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
/ইউআর/এমএম/     

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন