আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্রিয়াঙ্কা!

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০১৬, ১৬:২১আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১৬:৩১

প্রিয়াঙ্কা চোপড়া ভারতীয় টিভি তারকা প্রত্যুষা ব্যানার্জির আত্মহননের আঘাত ফিকে হওয়ার আগেই এবার জানা গেল, বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়াও নাকি বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন!
প্রিয়াঙ্কার সাবেক ম্যানেজার প্রকাশ জাজু এমন তথ্য জানিয়েছেন।
বলিউড ও হলিউডে একসঙ্গে কাজ করে আন্তর্জাতিক তারকাখ্যাতি পাওয়া এ তারকার পুরনো সময় সম্পর্কে জাজু জানান, ‘প্রিয়াঙ্কাকে এখন অনেক শক্ত মেয়ে মনে হলেও কঠিন সময়ে তিনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন। সে সময় তিনি তিনবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি।’
জাজু আরও জানান, প্রিয়াঙ্কা ও তার প্রাক্তন প্রেমিক আসীম মার্চেন্টের সঙ্গে প্রায়শই বনিবনা হতো না। তখন একবার গাড়ি নিয়ে বের হয়ে যান আত্মহত্যা করতে। আসীমের মায়ের সঙ্গে প্রিয়াঙ্কার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল, ২০০২ সালে আসীমের মায়ের মৃত্যুর পরও প্রিয়াঙ্কা জানালা দিয়ে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।
তবে এ কথাও সত্য, প্রকাশ জাজুর সঙ্গে প্রিয়াঙ্কার সম্পর্ক এখন একদমই ভালো নয়। হঠাৎ করেই জাজুকে ম্যানেজারের পদ থেকে অব্যহতি দেন প্রিয়াঙ্কা। সে সময় প্রিয়াঙ্কার বিরুদ্ধে একটি মামলাও করেন তিনি। বিপরীতে ২০০৮ সালে প্রকাশ জাজুর বিরুদ্ধে এক মামলা দায়ের করেছিলেন প্রিয়াঙ্কার বাবা।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/এম/   

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন