সম্মাননা পাচ্ছেন ড. ইনামুল হক ও সারা যাকের

বিনোদন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৬, ১৭:২৭আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৮:১৮

ড. ইনামুল হক ও সারা যাকের। প্রতিবছরের মতো এবারও আয়োজন করা হচ্ছেন ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি সম্মাননা’ অনুষ্ঠান। এবার এই সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক ও অভিনেত্রী সারা যাকের।

মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নাট্যোৎসব ও স্মারক সম্মাননা নিয়ে নানা তথ্য জানায় আয়োজক পদাতিক নাট্য সংসদ।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব’। নাট্যোৎসবের দ্বিতীয় দিনে বরেণ্য দুই নাট্যব্যক্তিত্বকে সম্মান জানানো হবে।

এই দিন প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও থাকবেন মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এবারের উৎসবে অংশ নিচ্ছে ঢাকার আটটি ও ভারতের দুটি নাটকের দল। উৎসব চলবে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও পরীক্ষণ থিয়েটার হলে। এছাড়া শিল্পকলা প্রাঙ্গণে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক পরিবেশনা।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন