ঢাকার ফরাসী সাংস্কৃতিক কেন্দ্রে গজলসন্ধ্যা

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৫

ঢাকায় অবস্থিত ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গীত ও গজলসন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করবেন দেশের অন্যতম দুই শিল্পী মনজুরুল ইসলাম খান ও প্রিয়াঙ্কা গোপ।

খবরটি নিশ্চিত করেছেন অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার প্রোগ্রাম অফিসার মোঃ মামুন অর রশিদ।

তিনি জানান, ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে কেন্দ্রের লা-গ্যালারিতে এই সুরেলা আয়োজন বসবে। যা সবার জন্য উন্মুক্ত থাকবে। 

সংগীতশিল্পী মনজুরুল ইসলাম দেশের মূলধারায় সংগীত ও সেমি ক্লাসিকাল সংগীতের শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী। ছায়ানট থেকে সংগীত সম্পন্ন করার পরে ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সংগীতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ও ভারতের প্রথিতযশা সংগীত গুরুদের কাছে বিভিন্ন পর্যায়ে তালিম গ্রহণ করেন। বর্তমানে ফরাসি ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের শাস্ত্রীর সংগীত বিভাগের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। 

অন্যদিকে ডঃ প্রিয়াঙ্কা গোপ সংগীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় সংগীতে সর্বোচ্চ ডিগ্রী গ্রহণ করেন। ভারতের প্রথিতযশা ওস্তাদ অরুনভাদুরীর কাছে শাস্ত্রীয় সংগীত শিক্ষাসহ ফাল্গুনী মিত্র ও উর্মি গুপ্তের সরাসরি তালিম গ্রহণ করেছেন। ডঃ প্রিয়াঙ্কা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন