প্রকাশ্যে ‘হ্যালির ধুমকেতু’র প্রথম মৌলিক গান  

বিনোদন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৩:৪৪

‘হ্যালির ধুমকেতু’একটি ট্র্যাভেল ব্যান্ড। প্রথমবারের মতো মুক্তি পেয়েছে এই ব্যান্ডের দু’টি মৌলিক গানের অডিও ভার্সন। অডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব মিউজিক, স্পোর্টিফাই ও আইটিউনসসহ গ্লোবাল বেশ কয়েকটি অডিও প্লাটফর্মে শোনা যাচ্ছে গান দু’টি।

‘মেঘে মেঘে’ এবং ‘হাওয়ায় চিঠি’ শিরোনামের গান দু’টি শোনা যাবে বিশ্বের যে কোনও প্রান্ত থেকে। খবরটি নিশ্চিত করেছেন ব্যান্ডের অন্যতম সদস্য ইমতিয়াজ বর্ষণ।

‘হাওয়ার চিঠি’ গানটির কথা লিখেছেন মহি মুহাম্মদ। সুর করেছেন আহমেদ রাজীব। অন্যদিকে, ‘মেঘে মেঘে’ গানটির কথা ও সুর করেছেন অভিনেতা ও সংগীতশিল্পী ইমিতিয়াজ বর্ষণ। দু'টি গানেই মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও আহমেদ রাজীব। ব্যান্ড ‘হ্যালির ধুমকেতু’ গান দু’টি প্রকাশ্যে আনা প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘বেশকিছু গান অডিও রেকর্ড করেছিলাম। এরমধ্যে দু’টি গান শ্রোতাদের সামনে আনার সিদ্ধান্ত নেই আমরা। তবে গানের ভিজ্যুয়াল আসতে সময় লাগবে।’

ইমতিয়াজ বর্ষণ আরও বলেন, গান দু’টি খুব যত্ন নিয়ে করা। এই প্রথম আমাদের মৌলিক গান সবার সামনে আনতে পেরেছি, খুব ভালো লাগছে। ‘হ্যালির ধুমকেতু’ ব্যান্ড এভাবেই হঠাৎ করে ধুমকেতুর মতো গান নিয়ে আসবে। শ্রোতাদের আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে সবসময়। গান দু’টি কেমন লাগলো শ্রোতারা যেন আমাদের জানান। তাদের ভালো লাগা, মন্দ লাগা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেবো।’ ব্যান্ড ‘হ্যালির ধুমকেতু’র বলা প্রয়োজন, ‘হ্যালির ধুমকেতু’একটি ট্র্যাভেল ব্যান্ড। এমন ভিন্নধর্মী নামকরণের কারণ হিসেবে  ব্যান্ডের সদস্য ইমতিয়াজ বর্ষণ জানান, মূলত তারা একসাথে বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। ভ্রমণে গিয়ে অনেকসময় তারা গান রচনা ও সুরারোপ করে নিজেরা গান। সেখান থেকেই ভাবনা আসে এই ট্র্যাভেল ব্যান্ডের। যেই ভাবনা, সেই কাজ। গঠন করেন ব্যান্ড ‘হ্যালির ধুমকেতু’।   

‘মেঘে মেঘে’ এবং ‘হাওয়ায় চিঠি’ গান দু’টি শুনতে সার্চ করুন নিচের লিংকে...

 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন