ঢাকা-কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে দ্রুত সমাধান প্রয়োজন: অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১০:০৪

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। বিষটি যেমন দাধারণ মানুষের ওপর প্রভাব ফেলেছে, তেমনি এপার-ওপার বাংলার শিল্পীদের মধ্যে যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছিলো তাতেও বিপত্তি বেঁধেছে। শুধু শিল্পাঙ্গনেই নয়, প্রভাব পড়ছে নানা ক্ষেত্রে। তাই চলচ্চিত্র শিল্পের সুবিধার জন্য বাংলাদেশ-ভারত সমস্যার দ্রুত সমাধান চান পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও নির্মাতা অঞ্জন দত্ত। 

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া একটা সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি বেশ খোলামেলা কথা বলেন। অঞ্জন দত্ত অঞ্জন দত্ত বলেন, ‘কলকাতা ও ঢাকার ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে বাংলাদেশের সমস্যার দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। এই দুই দেশেরই খুব বড় একটা বাজার রয়েছে। এটি দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এরপর তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক সংবেদনশীল মানুষ রয়েছেন। তারা প্রত্যেকেই দারুণ সিনেমা নির্মাতা, থিয়েটার ব্যক্তিত্ব এবং গায়ক। এত সমৃদ্ধ ঐতিহ্য এবং সংস্কৃতি শুধুমাত্র রাজনৈতিক কারণে বলি দেওয়া উচিত নয়।’ অঞ্জন দত্ত অঞ্জন আরও বলেন, ‌‘আমি বরাবরই শিল্পক্ষেত্রে রাজনীতির বিরোধী। রাজনীতি মানুষকে ভাগ করে, অথচ শিল্প মানুষকে একত্রিত করে।’

বলা প্রয়োজন, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে অঞ্জন দত্ত অভিনীত চলচ্চিত্র ‘এই রাত তোমার আমার’। এতে তার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত এই সিনেমায় এক বৃদ্ধ দম্পতির সম্পর্কের গভীরতা তুলে ধরা হয়েছে।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন