বাসায় ফিরেছেন সাবিনা ইয়াসমীন

বিনোদন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:১৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৭

তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি বাসায় ফিরেন।

তথ্যটি জানিয়ে সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ গণমাধ্যমকে বলেন, ‌‌‘হাসপাতাল থেকে সাবিনা ইয়াসমীনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শরীরের অবস্থা এখন ভালো। তার শারীরিক তেমন কোনও জটিলতা নেই। তবে বেশ কিছু দিন তাকে বিশ্রামে থাকতে হবে।’

এক বছরের বেশি সময় গানের বাইরে ছিলেন এই বরেণ্য সংগীতশিল্পী। ৩১ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন তিনি। সোয়া এক ঘণ্টা তিনি মঞ্চে গান গান। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শিল্পী। দ্রুত তাকে নিয়ে  যাওয়া হয় গুলশানের একটি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। তবে ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

বলা প্রয়োজন, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

দীর্ঘ সময় গায়িকা বিদেশে থেকেছেন চিকিৎসার জন্য। কারণ তার শরীরে ক্যানসার ফিরে এসেছিল। চিকিৎসা আর রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে আবার গানে ফিরেছেন তিনি।

উল্লেখ্য, সংগীতে অবদানের জন্য ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই দেশবরেণ্য সংগীতশিল্পী।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
৪৪ বছর পর একই গান গাইলেন সাবিনা ইয়াসমীন!
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের জন্মদিনে...
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কণ্ঠে নতুন দেশাত্মবোধক গান
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
‘আনন্দমেলা’য় সাবিনা ইয়াসমীন
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
ডিক্যাপ্রিও’র শতকোটি ডলারের রিয়েল এস্টেট সাম্রাজ্য
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর