অ্যাপার্টমেন্ট থেকে ভারতীয় গায়কের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৮

ভারতের বেঙ্গালুরুর কাদুবীসানাহাল্লির অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী ভারতীয় র‍্যাপার অভিনব সিংয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ এই মৃত্যুকে আত্মহত্যা বলেই মনে করছেন।

তাদের ধারণা ঘটনাটি রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে ঘটেছে। এরইমধ্যেই এই  ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় একটি মামলা করা হয়েছে।

অভিনব সিংয়ের পরিবারের অভিযোগ, স্ত্রীর সঙ্গে বিরোধের জেরেই আত্মহত্যা করেছেন অভিনব। তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিলো বলে দাবি পরিবারের সদস্যদের।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে আরও জানা যায়, বিষ খেয়ে আত্মহত্যা করেন ওই র‍্যাপার। ইতিমধ্যেই ময়নাতদন্তের পর অভিনবের মরদেহ তার ওডিশার বাড়িতে পাঠানো হয়। সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

অভিনবর বাবা বিজয় নন্দ সিং অভিযোগে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে বিস্তারিত তদন্তের দাবি করেছেন। তাদের দাবি অভিনব স্ত্রী এবং অন্যদের থেকে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন।

উল্লেখ্য, ভারতে ওডিশি র‍্যাপার হিসেবেও বেশ জনপ্রিয়তা ছিল অভিনব সিং এর। র‍্যাপ দুনিয়ায় ‘জাগারনট’ নামে পরিচিত ছিলেন তিনি। ‘কটক অ্যান্থেম’ দিয়ে পরিচিতি পান তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন