বিরোধের সমাপ্তি, স্ত্রী-সন্তান নিয়ে জন্মদিন পালন

বিনোদন ডেস্ক
০২ মার্চ ২০২৫, ১৭:১৯আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০১:২৯

জাস্টিন বিবার শনিবার (১ মার্চ) তার ৩১তম জন্মদিন উদযাপন করেছেন। তিনি ইনস্টাগ্রামে উদযাপনের বেশ কিছু ছবি পোস্ট করেন। দিনটি যে তিনি চমৎকারভাবে উদযাপন করেছেন সেটি প্রত্যেকটি ছবি থেকেই স্পষ্ট।

তবে সবার চোখ আটকে গেছে একটি ছবিতে। জন্মদিনে স্ত্রী হেইলি বিবার এবং তাদের আদরের ছেলে জ্যাক ব্লুজ বিবারের একটি সুন্দর পারিবারিক ছবি ভক্ত-অনুরাগীদের মন ভরিয়ে দিয়েছে। কারণ কয়েক দিন আগেই গুঞ্জন উঠেছিল তাদের সংসার ভাঙছে। তবে এই ছবি দেখে বিবার-ভক্তরা অনেকটাই আশ্বস্ত হয়েছেন। মনে হচ্ছে তাদের বিরোধ মিটে গেছে।   জাস্টিন বিবার ও হেইলি বিবার বাবা হওয়ার পর এটিই বিবারের প্রথম জন্মদিন। তাই উচ্ছ্বাসটাও অনেক বেশি। বিবার তার ছোট্ট সন্তানকে কোলে নিয়ে পোজ দিয়েছেন, হেইলি তার পাশেই দাঁড়িয়ে আছেন।

যদিও ছবিতে তাদের মুখ দেখা যাচ্ছিল না, তবু পারিবারিক আনন্দ সবাইকে ছুঁয়ে গেছে।

View this post on Instagram
 
A post shared by Justin Bieber (@justinbieber)

আরেকটি ছবিতে দেখা যায়, বিবার মেঝেতে বসে হেলির ওপর ঝুঁকে আছেন। বলাই বাহুল্য, পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বিবারের বিশেষ দিনটি দারুণ কেটেছে। সন্তানের সঙ্গে জাস্টিন ও হেইলি গত নভেম্বরে, বিবার ও হেইলি তাদের ছেলের সঙ্গে প্রথম হ্যালোইন উদযাপন করেছিলেন। তিন জন তাদের প্রিয় ডিজনি শো কিম পসিবলের চরিত্রের পোশাক পরে ছিলেন।

উল্লেখ্য, জাস্টিন বিবার ও হেইলি ২০২৪ সালের আগস্টে বাবা-মা হন।

সূত্র: টাইমস নাউ

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন