অরিজিতের পারিশ্রমিক নিয়ে সংগীত পরিচালকের ক্ষোভ

বিনোদন ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ১৬:৩৩আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৭:২৫

অরিজিৎ সিং-এর গানে মুগ্ধ সংগীতপ্রেমীরা। কণ্ঠের জাদু আর অসাধারণ ব্যক্তিত্বে তিনি ছাপিয়ে গেছে অন্যদেরকে। তার প্রতিটি গানে যুক্ত হয় আলাদা মাত্রা। যেন নিজেই নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন দিন দিন।

বর্তমানে পুরো ভারতে সংগীতশিল্পীদের তালিকায় তিনি এক নম্বরেই থাকবেন। স্বাভাবিকভাবেই তার পারিশ্রমিক হবে আকাশছোঁয়া। আপনি কি জানেন এই সংগীতশিল্পী তার প্রতিটি পারফর্ম্যান্সের জন্য কত টাকা পারিশ্রমিক নেন? জানলে অবাক হবেন।

তবে কথায় আছে, ‘কারও পৌষ মাস, কারও সর্বনাশ’। একদিকে এই বিপুল পরিমাণ পারিশ্রমিকে অরিজিৎ লাভবান হন, অন্যদিকে চোখে অন্ধকার দেখেন যারা তাকে শো-এর জন্য টাকাটা দেন। অরিজিৎ সিং এই যেমন,‘সাওরিয়া’ সিনেমার সঙ্গীত পরিচালক মন্টি শর্মা অনেকটা ক্ষোভ নিয়েই এ বিষয়ে কথা বলেছেন সম্প্রতি। তিনি জানিয়েছেন, অরিজিৎ তার প্রতিটি পারফর্ম্যান্সের জন্য নেন ২ কোটি রুপি!

মন্টি শর্মা ‘ব্ল্যাক’ এবং ‘রাম-লীলা’ সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক কম্পোজার হিসেবে কাজ করেছিলেন এবং ‘সাওরিয়া’ সিনেমার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সঙ্গীত শিল্পে যে পরিবর্তন এসেছে খুব দ্রুত, সে বিষয়েও তিনি কথা বলেন। তাছাড়া, প্রতিটি পারফর্মেন্সের পরে অরিজিৎ সিং যে পরিমাণ পারিশ্রমিক নেন, তা নিয়েও আলোচনা করেন তিনি।

অনেকটা ক্ষোভ নিয়েই তিনি বলেন, ‘যখন অরিজিৎ আমার সাথে আসতেন, তখন তিনি টানা ৬ ঘন্টা বসে থাকতেন। এখন, তিনি একটি পারফর্মেন্সের জন্য, একটি অনুষ্ঠানের জন্য ২ কোটি রূপি নেন। তাই কেউ যদি একটি অনুষ্ঠান করতে চান, তাহলে তারা তাকে ২ কোটি রুপি দেন। আগে, মানুষ রেডিও বা টেলিভিশনে গান শুনতেন, এখন মানুষ সেগুলি ইউটিউবে পান। তাই এখন এক্সপোজার বেড়েছে। ওটিটি এবং ইউটিউবের উত্থানের সাথে সাথে, অর্থ প্রচুর। তাই যদি আমি ১৫-২০ লক্ষ রুপির জন্য একটি গান করি, তাহলে অডিও কোম্পানির ৯০% রাইটস তারাই নিয়ে নেয়। তারাই এখন প্রচুর অর্থ উপার্জন করে।’ মন্টি শর্মা মন্টি শর্মা আরও বলেন, ‘সময়ের সাথে সাথে সবকিছুই বিস্তৃত হয়েছে। আগে, আমরা একটি সম্পূর্ণ গান তৈরি করতাম ২ লক্ষ টাকা দিয়ে। এর মধ্যে ছিল একটি সম্পূর্ণ অর্কেস্ট্রা। যার মধ্যে ছিল ৪০টি বেহালা এবং আরও অনেক কিছু। যখন কয়েকটি কাজ ভালো করার পর আমি নিজের জন্য একটি ব্র্যান্ড তৈরি করি, তখন আমি প্রতি গানের জন্য পঁয়ত্রিশ হাজার রুপি পারিশ্রমিক নিতে শুরু করি, গান তৈরির অন্যান্য খরচসহ।’

বলা প্রয়োজন, অরিজিৎ সিং সর্বশেষ গান গেয়েছেন মোহিত সুরির সর্বশেষ ব্লকবাস্টার ‘সাইয়ারা’ সিনেমায়। এর আগে কণ্ঠ দিয়েছেন ‘মেট্রো ইন ডিনো’তে। এছাড়া, ‘ওয়ার ২’ সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন।

সূত্র: এনডিটিভি

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন