এলিটার কণ্ঠে রুনা লায়লার গান

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৫, ১৭:১০আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮:৫৭

সাধারণত কোনও কিংবদন্তি কণ্ঠশিল্পির গাওয়া গান নতুন করে কণ্ঠে ধারণ করা বেশ চ্যালেঞ্জিং। সেই গান যদি হয় আবার রুনা লায়লার মতো শিল্পীর গাওয়া। তাহলে সেই চ্যালেঞ্জ হয় দ্বিগুণ। তবে সেই কাজটিই করে দেখালেন সংগীতশিল্পী এলিটা করিম।

রুনা লায়লার গাওয়া অসম্ভব শ্রোতাপ্রিয় ‘আমায় গেঁথে দাওনা মাগো’ দেশাত্মবোধক গানটিতে কণ্ঠ দিলেন এলিটা।

এই গানটির কথা লিখেছিলেন নজরুল ইসলাম বাবু এবং সুর করেছেন আলাউদ্দিন আলী। এবার রুনা লায়লার গাওয়া এই গানটি গাইলেন এলিটা করিম। নতুন করে সংগীতায়োজন করেছেন কাজী ফয়সাল আহমেদ।

বলা প্রয়োজন, প্রখ্যাত সুরকার আলাউদ্দিন আলীকে শ্রদ্ধা জানিয়ে তার সুর করা পাঁচটি গান নতুন সংগীতায়োজনে প্রকাশের উদ্যোগ নিয়েছেন আলাউদ্দিন আলীর মেয়ে আলিফ ও তার স্বামী কাজী ফয়সাল আহমেদ। তার মধ্যে একটি গান ‘আমায় গেঁথে দাও না মাগো’।

শওকত আলী রানার নির্দেশনায় গানটির ভিডিওতে এলিটা করিমের সঙ্গে রয়েছেন সংগীত পরিচালক ফয়সাল। ১৪ আগস্ট আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে গানটি। 

ফেসবুকে গানটি শেয়ার করে এলিটা করিম জানিয়েছেন, জনপ্রিয় এই দেশের গানটি নতুন করে গাওয়াটা শিল্পী হিসেবে তার জন্য সম্মানের। গানটি নিয়ে শ্রোতাদের বেশ সাড়াও পাচ্ছেন বলে জানিয়েছেন এ কণ্ঠশিল্পী। 

এদিকে এলিটার কণ্ঠে গানটি বেশ পছন্দ করেছেন শ্রোতা-ভক্তরা। একজন মন্তব্য করেছেন, ‘আলাউদ্দিন আলীর এক অনন্য সৃষ্টি এই গান শুনলেই মনটা ভরে যায়। রুনা লায়লার পর এলিটার গলায়ও অসাধারণ লাগলো।’ আরেকজন লিখেছেন, ‘খুব ভালো গেয়েছেন এলিটা।’ অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘দারুণ গেয়েছেন এলিটা করিম। অনেক ভালো লেগেছে।’

অন্যদিকে, আলাউদ্দিন আলীর গান নতুন সংগীতায়োজনে প্রকাশ করা নিয়ে আলিফ আলাউদ্দিন বলেন, ‘আমরা চাই, বাবার গানগুলো নতুন প্রজন্মের কানে পৌঁছাক। আজ যারা গানে-সুরে বেড়ে উঠছে, তারা হয়তো জানেই না, যেসব গান তারা মাঝেমধ্যে শোনে, সেগুলোর সুরকার আলাউদ্দিন আলী। চেষ্টা করেছি অ্যাকুস্টিক আবহ রেখে গানের সুর ও কথা যেন শ্রোতারা ঠিকমতো উপলব্ধি করতে পারেন। নতুন প্রজেক্টের সবগুলো গানই শ্রোতারা বেশ গ্রহণ করেছেন।’  

উল্লেখ্য, এলিটা করিমের গাওয়া ‘আমায় গেঁথে দাও না মাগো’ গানের আগে প্রকাশ পেয়েছে এই আয়োজনের আরও দুটি গান। ‘তোমাকে দেখলে একবার মরিতে পারি শতবার’ গানটি গেয়েছেন ওয়ারফেজ ব্যান্ডের ভোকাল পলাশ নূর। অন্যদিকে ‘যদি কোনো দিন কোনো মুক্তির কথা লিখতে হয়’ গানটি নতুন করে গেয়েছে পেন্টাগন ব্যান্ড।

/সিবি/
সম্পর্কিত
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় প্রথম একক কনসার্ট, দর্শকদের ভালোবাসায় সিক্ত রুনা লায়লা
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
শিল্পকলায় ৬২ বছরে রুনা লায়লাকে নিয়ে কোনও আয়োজন হয়নি কেন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
ঢাকায় গানের সপ্তাহ: রুনা লায়লা-আতিফ আসলামসহ কার কী আয়োজন
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে