বিপ্লব সাহার কণ্ঠে বিদ্রোহী কবির চার নাতে রাসুলের ম্যাশআপ

বিনোদন রিপোর্ট
২০ মার্চ ২০২৬, ১৮:০৭আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৮:০৮

ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা বিশেষ উপলক্ষে শখে গান গেয়ে প্রশংসা কুড়ান। সেই ধারাবাহিকতায় এবার চারটি জনপ্রিয় নাতে রাসুল কণ্ঠে তুলেছেন তিনি। তবে আলাদাভাবে নয়, এগুলোর সম্মিলনে একটি ম্যাশআপ তৈরি করা হয়েছে। অর্থাৎ চারটি নাতে রাসুলের অংশবিশেষ নিয়ে সাজানো হয়েছে একটি মিউজিক ভিডিও।

বিপ্লব সাহার গাওয়া সবক’টি নাতে রাসুলের কথা ও সুর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের। এগুলো হলো– ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’, ‘ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ’, ‘এই সুন্দর ফুল, সুন্দর ফল’ এবং ‘আল্লাহকে যে পাইতে চায়’। সংগীতায়োজন করেছেন রাজন সাহা।

বিপ্লব সাহা বলেন, ‘আমি মূলত শখে গান করি। বিভিন্ন উৎসব উপলক্ষে গাওয়ার চেষ্টা করি, এছাড়া বিভিন্ন পুরোনো গান কাভার করি। প্রতি পূজায় আমার গাওয়া গান মুক্তি পায়। অনেকের অভিযোগ ছিল, কেন ঈদে গান আসে না। প্রিয় ছোট ভাই, সুরকার রাজন সাহাকে বলা মাত্রই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। শেষমেষ নজরুলের জনপ্রিয় চারটি নাতে রাসুল সংকোচ কাটিয়ে গেয়েই ফেললাম। আশা করি, মিউজিক ভিডিওটি সবার ভালো লাগবে।’

ঈদ উপলক্ষে বিশ্বরঙের নিবেদনে নির্মিত মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন অনিক চন্দ। চিত্রগ্রহণ তারই করা। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন এস এম তুষার ও রাকিব।

বিপ্লব সাহা একক গান গাওয়ার পাশাপাশি আবিদা সুলতানা, কনকচাঁপা, আঁখি আলমগীর, কোনাল, কণা, সালমা, ঐশীসহ অনেক জনপ্রিয় গায়িকার সঙ্গে গান গেয়েছেন। 

/জেএইচ/
সম্পর্কিত
দুর্গোৎসবে বিপ্লব সাহার গানের চমক
দুর্গোৎসবে বিপ্লব সাহার গানের চমক
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন