জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি

বিনোদন ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৩আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৬

কানিজ রাবেয়া রথী। চলচ্চিত্রে যাকে সবাই চিনতেন চাঁদনী নামে। ‘আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী’ নির্বাচিত হওয়ার পর জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। ১৯৯১ সালের ১৭ নভেম্বর তাদের বিয়ে হয়।

একটা সময় সংসারের ব্যস্ততা ও জেমসের অনাগ্রহের কারণে সিনেমা থেকে সরে দাঁড়ান রথী। তবে শেষ পর্যন্ত নায়িকার সেই সংসার টিকেনি। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়।

জেমস ও রথীর বিচ্ছেদের দীর্ঘ সময় পার হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও চর্চিত। বিভিন্ন সময়ে ফেসবুকে জেমস ও রথীর পুরনো ছবি ভেসে ওঠে। তেমনই একটি ছবিতে পাশাপাশি দেখা গেছে রথী ও জেমসকে। উত্তরার বাসায় তোলা এই ছবি তুলেছিলেন রথীর ভাই ভিক্টর।

কয়েক দিন আগে ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, তার হাতে তোলা সেই ছবি এখন শুধুই স্মৃতি। একসময় যে দুই মানুষকে ঘিরে ছিল ভালোবাসা, আলোচনার গল্প—সময় পেরিয়ে আজ সেই গল্পের পাতায় রয়ে গেছে পুরোনো কিছু ছবি।

 রথী ও জেমসের সংসারে দুই সন্তান—আবরার আলভী দানিশ ও জান্নাতুল ফেরদৌস। ছেলে পড়াশোনা শেষ করে এখন ভিডিও মেকিংয়ের কাজ করছেন। মেয়ে পড়ছেন বিশ্ববিদ্যালয়ে।

‘অবুঝ দুটি মন’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় রথীর। ১৯৯৩ সালে এটি মুক্তি পেয়েছিল। এ সিনেমাতে তার বিপরীতে ছিলেন আমিন খান। 

/এনআই/
সম্পর্কিত
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
ইতালিতে জেমসকে জরিমানা, ম্যানেজারের দাবি ভিন্ন
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
ইউরোপ ট্যুরে জেমস, এক যুগ পর রোমে
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
পুত্রের হাতে ড্রামস স্টিক তুলে দিলেন জেমস
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
অনুষ্ঠানস্থলে ছিলেন না জেমস, ভয়ংকর অভিজ্ঞতায় শ্রাবণ্য
বিনোদন বিভাগের সর্বশেষ
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
অমিতাভ বচ্চন সম্পর্কে সাইফ আলির কে হন, জানালেন বিগ বি
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
শতবর্ষে উত্তম কুমার: কেন আজও প্রাসঙ্গিক ‘মহানায়ক’
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
লাথি, ঘুষি, আঘাত—সবই খেয়েছি: প্রীতি জিনতা
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর
পদ্মাবত সিনেমার দৃশ্য ও ‘জওহর প্রথা’ নিয়ে মন্তব্যে বিতর্কে স্বরা ভাস্কর