‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন

বিনোদন রিপোর্ট 
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩১আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩২

‘বরবাদ’ সিনেমায় ‘আয় আয় চাঁদ মামা’ গান দিয়ে আলোচনায় আসেন কণ্ঠশিল্পী দোলা রহমান। সম্প্রতি নতুন ডান্স নাম্বার ‘কিসমত’ নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এবার প্রেমের ‘প্রেমের হাওয়া’ শিরোনামের আরও একটি ধামাকা নিয়ে আসছেন গায়িকা। তার সঙ্গে আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন।

সালাউদ্দিন সাগরের কথায় এটির সুর করেছেন আকরাম খান। সংগীতপরিচালনা করেছেন এন ফরহাদ। গানটি প্রকাশ হবে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইআর মিউজিকের ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে মিলন বলেন, ‘প্রথমবারের মতো দোলা আপুর সাথে গাইলাম। একদম ফুল এনার্জেটিক একটি গান। এর মধ্যে দর্শক-শ্রোতারা দোলা আপুর সঙ্গে এ গানে আমাকেও নতুন ভাবে দেখবেন।’

‘দোলা বলেন, ‘গানটির কথা ও সুর দারুণ হয়েছে। আমার আগের কয়েকটি গানের মতোই এ গানেও শ্রোতারা উপভোগ করার মতো অনেক উপদান পাবে। গানটির জন্য আশা করছি শ্রোতাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না।’

সংগীতের বাইরে দোলা আইন পেশার সঙ্গে যুক্ত আছেন। সেখানে থেকেও নিয়মিত গান করে যাচ্ছেন তিনি।

/এনআই/
সম্পর্কিত
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
বিনোদন বিভাগের সর্বশেষ
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
২০০ কোটি ক্লাবে ভারতের সবচেয়ে কম বাজেটের সিনেমা ‘হনুমান আংশ’
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
সিডনিতে এক মঞ্চে দুই বাংলার রক তারকা জেমস-রূপম
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন
ভেনিস চলচ্চিত্র উৎসবে গাজা নিয়ে নির্মিত ‘নাজা’ প্রশংসিত, ২৫ মিনিটের রেকর্ড স্ট্যান্ডিং ওভেশন