সুনিধিকে কটাক্ষ, নেটিজেনদের রোষের মুখে নেহা কাক্কর

বিনোদন ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫৪

সংগীতবিষয়ক রিয়্যালিটি শোগুলো নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক মন্তব্য শোনা যায়। এর মধ্যে গায়িকা সুনিধি চৌহান রিয়্যালিটি শো-কে ‘স্ক্রিপটেড’ বলে বিস্ফোরক মন্তব্য করেন। তবে এবার সুনিধির সেই দাবিকে স্রেফ উড়িয়ে দিয়ে কড়া আক্রমণ করলেন নেহা কাক্কর।

সিনিয়র গায়িকাকে ‘আঙুল ফল টক’ বলে কটাক্ষ করেন নেহা। এর ফলে গায়িকা নিজেই নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে পড়েছেন।

সম্প্রতি শেখর সুমন এবং রাজ শামানির সঙ্গে আড্ডায় সুনিধি চৌহান রিয়্যালিটি শোয়ের গোপন হাঁড়ি হাটে ভেঙেছিলেন। তিনি জানান, বর্তমানে রিয়্যালিটি শোতে প্রতিযোগী ও বিচারকদের পারফরম্যান্সে অবাধে অটোটিউন ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া টিআরপির জন্য দর্শকদের আবেগ নিয়ে খেলা করা এবং শো-নির্মাতারা আগে থেকেই নির্দিষ্ট কোনও প্রতিযোগীকে প্রশংসা করার নির্দেশ দেন। এসব কারণেই রিয়্যালিটি শোয়ের বিচারক আসন থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উল্লেখ করেন সুনিধি।

এ দিকে সুনিধির সেই বিস্ফোরক অভিযোগের জবাবে পাল্টা চাবুক চালান নেহা কাক্কর। রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা কমে যাওয়া প্রসঙ্গে গর্বের সাথে নেহা দাবি করেন, ‘আমি করা বন্ধ করে দিয়েছি বলেই রিয়্যালিটি শোয়ের টিআরপি কমে গেছে! আমি যতদিন করছিলাম, ততদিন টিআরপি ছিল একদম তুঙ্গে।’

সুনিধি চৌহানের নাম না নিয়ে তাকে উদ্দেশ্য করে নেহা জানান, ‘যে যা খুশি বলতে পারে, কিন্তু এই শো কোনোভাবেই স্ক্রিপ্টেড নয়।

তিনি বলেন, ‘দুঃখিত, তবে আমি বলতে চাই— 'আঙুর না পেলে আঙুর ফল টক!' মানুষ যখন নিজের মনের মতো কিছু পায় না, তখন তারা ওভাবেই বলে। যে আঙুর হাতে পায় না, তার কাছে ওটা টকই লাগবে। কারও জীবনের কষ্ট বা ব্যাকগ্রাউন্ড শুনে আমি যদি আবেগপ্রবণ হয়ে পড়ি, তবে সেটা একদম খাঁটি ও স্বাভাবিক।’

সুনিধি চৌহানের মতো এক বিশ্ববরেণ্য গায়িকাকে এভাবে অসম্মান করায় তীব্র কটাক্ষের মুখে পড়েছেন নেহা।

সমাজমাধ্যমে একজন লিখেছেন, ‘এই পর্যায়ের অহংকার আর ভ্রান্ত ধারণা সত্যিই মারাত্মক!’ অন্য এক নেটিজেনের মন্তব্য, ‘অত্যন্ত অপমানজনক! কাক্কর পরিবারের কেউ স্টুডিওতেও ঠিকঠাক গাইতে পারে না, আর সুনিধি চৌহান ভারতের সেরা লাইভ কনসার্ট পারফর্ম করেন।’

তবে সমালোচকদের তোয়াক্কা না করে নতুন শোর প্রচারে ব্যস্ত নেহা কাক্কর।

/এনআই/
সম্পর্কিত
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিনোদন বিভাগের সর্বশেষ
আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা
আশি ও নব্বই দশকের লুকে ভাইরাল দেশের তারকারা
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
জন্মদিনে অক্ষয়ের চমক, ‘হাইওয়ান’-এ দেখা যাবে নতুন রূপ
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাত ১০টার পর কেন ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কেন ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন নিজেই
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’
বক্স অফিসের পর এবার ওটিটিতেও ধাক্কা খেল ‘টক্সিক’