চার সুরসম্রাজ্ঞীর গানে জয়িতা

বিনোদন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

চার সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখার্জি, গীতা দত্ত ও আশা ভোঁসলের গান করবেন এ প্রজন্মের সংগীতশিল্পী জয়িতা। কিংবদন্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বনানীর বাটারনোট – এ জ্যাজ ক্যাফে আয়োজন হচ্ছে এক বিশেষ সংগীতসন্ধ্যা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টায় এই আয়োজনে জয়িতা গান করবেন বলে জানান।

তিনি বলেন, ‘বনানীর বাটানোট ক্যাফেতে গাইবো চার জন সুর সমরাজ্ঞী-লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত ও আশা ভোঁসলের গান। নিয়মিত রবীন্দ্রনাথের গান গাইলেও, জন্মের পর থেকে তাদের গানগুলোতো আমাদের সকলের এত হাজার বার শোনা, কিন্তু আমার কখনো গাওয়া হয়নি এভাবে আয়োজন করে। এবার মনে হয়েছে এত এত প্রিয় গান কেন গাই না?  তাই এই আয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে গিটারে থাকবেন আহনাফ খান অনিক, পারকাশনে রাফিউল হক অন্তর, বেস গিটার এবং পিয়ানোতে ফারশিদ আলম।’

এদিকে আগামী ৮ সেপ্টেম্বর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের জন্মদিন। এদিন প্রকাশ পাবে তার শেষ রেকর্ড করা সিনেমার গানটি। ‘অ্যায় মেরি জিন্দেগি, তু ছুপি হ্যায় কহাঁ’ শিরোনামের গানটি ২০২৩ সালের শেষ দিকে রেকর্ড করেন তিনি।

নির্মাতা হরিশ ভ্যাসের বাবা-ছেলের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত ‘ওম কা হরি’ সিনেমাটিতে গানটি ব্যবহৃত হবে।

/এনআই/
সম্পর্কিত
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
হিমির ‘পরাণ পাখি’ থেকে ‘দুজন দুজনার’, আপনার পছন্দ কোনটি
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
বিশ্ব নোম্যাডিক গেমসে লোকগান নিয়ে সূচনা শেলী
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
এ ঘটনা মোটেও ভালো লক্ষণ নয়: ন্যান্‌সি
বিনোদন বিভাগের সর্বশেষ
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
সমালোচনার মুখে আইয়ুব বাচ্চুর ২০ গানের প্রকল্প ‘উত্তরাধিকার’ স্থগিত
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে যা না করার অনুরোধ করলেন বাদশা
কারিনার ‘দায়রা’ কি হায়দ্রাবাদ-কাণ্ড থেকে তৈরি, মুখ খুললেন মেঘনা গুলজার
কারিনার ‘দায়রা’ কি হায়দ্রাবাদ-কাণ্ড থেকে তৈরি, মুখ খুললেন মেঘনা গুলজার
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়