১০ বছর পর একক অ্যালবামে কাজী শুভ

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৯

জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ১০ বছর পর একক অ্যালবাম নিয়ে আসছেন। প্রথমবারের মতো একক ডিজিটাল অ্যালবাম প্রকাশ করার কথা জানালেন তিনি।

খুব শিগগির ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ হবে তার ‘কেউ বুঝলো না’ অ্যালবামটি।

নয়টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন স্বাদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করছেন কাজী শুভ।  অ্যালবামের গানগুলো লিখেছেন, তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সলাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান।

গানগুলোর সুর করেছেন তরুণ মুন্সী, প্রয়াত পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। অ্যালবামের সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈতকন্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

দীর্ঘ বিরতির পর একক অ্যালবাম প্রকাশের খবরে উচ্ছ্বসিত কাজী শুভ। তিনি বলেন, ‘দীর্ঘ বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে। এটি আমার জন্য অত্যন্ত আনন্দের। অডিওর এই খারাপ সময়ে প্রযোজনা প্রতিষ্ঠন যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

তিনি আরও বলেন, ‘অ্যালবামে নয়টি গান নয় রকম ভাবে করার চেষ্টা করেছি। যেন শ্রোতারা সব ধরণের গানে নিজেকে খুঁজে পান। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

/এনআই/
সম্পর্কিত
জুবিনের মৃত্যুদিনে নতুন গান ‘ফেলে আসা’, সঙ্গে রত্না সাহা
জুবিনের মৃত্যুদিনে নতুন গান ‘ফেলে আসা’, সঙ্গে রত্না সাহা
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
‘প্রেমের হাওয়া’তে দোলা, সঙ্গে মিলন
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
অবন্তী সিঁথি ও তামিমের কণ্ঠে আনন্দের ‘প্রিয় কবিতা’
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
‘বয়ফ্রেন্ডকে বিয়ে করতে হবে না’ মেয়েকে নায়িকা মায়ের পরামর্শ
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে