ঢাকাই নাটকের উদ্বোধন হবে নিউইয়র্কে!

বিনোদন রিপোর্ট
২৯ জুন ২০২৫, ১৪:১০আপডেট : ২৯ জুন ২০২৫, ১৫:৪৪

নারী জীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্প নিয়ে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে ২৯জুন, সন্ধ্যা ৭টায় ঢাকার নাট্যদল শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন প্রযোজনা ‘গোধুলিবেলায়’-এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।

নাটকটিতে একক অভিনয়ে মঞ্চে থাকছেন মোমেনা চৌধুরী। নির্দেশনায় আছেন শামীম সাগর। এরপর আরও দুটি শো অনুষ্ঠিত হবে ৬ জুলাই, নিউজার্সিতে এবং ১২ জুলাই, লং আইল্যান্ডে।

নাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার, এই বিশ্বাসে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের নতুন নাটক ‘গোধুলিবেলায়’। ২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে। একক নাটক ‘গোধুলিবেলায়’-এ মোমেনা চৌধুরী অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন।

নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিবাহবার্ষিকীর দিন এক বৃদ্ধা মা স্মৃতির জগতে ফিরে যান, যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।     

নাট্যকার ও অভিনেত্রী মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান-এই নাটক এগুলোকে সামনে এনে আমাদের অন্তরে ছুঁড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’

নির্দেশক শামীম সাগর বলেন, ‘এখানে আমি শুধু এক নারীর কাহিনি বলিনি। বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরেছি।’

নাটকে শব্দ, আলো, নীরবতা ও প্রতীকী বিমূর্ততায় নির্মিত হয়েছে এক দৃশ্যকবিতা, যা দর্শকদের ভাবতে বাধ্য করবে।

বলা প্রয়োজন, নাটকে আলোক পরিকল্পনায় আছেন ঠাণ্ডু রায়হান, আলোক প্রক্ষেপণে বাবর খাদেমী, সংগীত পরিচালনায় সিফাত উদ্দিন পলক, কোরিওগ্রাফি, প্রপস ও পোশাক পরিকল্পনায় মোমেনা চৌধুরী, পোস্টার পরিকল্পনা করেছেন শামীম সাগর।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন