নতুন চাকরি নিলেন হাসান মাসুদ, কী করছেন তিনি

বিনোদন ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:০২আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

কিছুদিন আগেই গণমাধ্যমে অভিনেতা হাসান মাসুদ জানান, ধর্মীয় ভাবনায় পরিবর্তনের ফলে তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন অভিনেতা।

এর মধ্যে জানা গেল এবার পেশাগত জীবনে নতুন পথ বেছে নিয়েছেন তিনি। গত ১ সেপ্টেম্বর থেকে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন হাসান মাসুদ।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান জেইন গ্লোবালে হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড হিসেবে যোগ দিয়েছেন তিনি। জেইন গ্লোবালের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৪ বছর ধরে বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

হাসান মাসুদের পেশাগত অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আরও কার্যকর যোগাযোগ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে চায় তারা।

২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’সিনেমার মাধ্যমে বড় পর্দায় আসেন হাসান মাসুদ।  এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। তার অভিনীত জনপ্রিয় কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’ ইত্যাদি।

 

/এনআই/
সম্পর্কিত
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
সৎমায়ের গল্পে তৌসিফ
সৎমায়ের গল্পে তৌসিফ
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
ঢালিউডে প্রথম ‘খলনায়ক’ মান্না, এবার কে
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
টেইলর সুইফটের কোন গুণে মুগ্ধ টম ক্রুজ
১৪ বছরে জেনেছেন মা হতে পারবেন না, ৪০-এ স্বপ্ন দেখছেন শ্রুতি
১৪ বছরে জেনেছেন মা হতে পারবেন না, ৪০-এ স্বপ্ন দেখছেন শ্রুতি