জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘নজরুল বর্ষে আবর্তনের নিবেদন: চিরদিনের নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রধান বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক কাজী জেসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল শেখ এবং জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।
সাংস্কৃতিক সংগঠন ‘আবর্তন’-এর আয়োজনে অনুষ্ঠিতব্য এ আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা তুলে ধরা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা