সেগুনবাগিচার দেয়াল সেজেছে নতুন রূপে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮

রাজধানীর সেগুনবাগিচায় দখলমুক্ত করা ফুটপাত নতুনভাবে সাজিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পথচারীদের চলাচলের জন্য ফুটপাত সংস্কারের পাশাপাশি পাশের দেয়ালে আঁকা হয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, অভিনেতা হুমায়ুন ফরিদীসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি। 

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংলগ্ন এই ফুটপাতের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। 

সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে এলাকাটিতে মৎস্য ভবনের দিকে যেতে শিল্পকলা একাডেমির সীমানা প্রাচীরের উল্টো পাশে দখলমুক্ত ফুটপাতে নতুন ডাস্টবিন ও বিশ্রামের বেঞ্চও বসানো হয়েছে। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংলগ্ন দেয়াল (ছবি আবির আহম্মেদ সুপ্ত)

ডিএসসিসি জানিয়েছে, আগে ফুটপাতটির একাংশ বেদখলে ছিল। দখলমুক্ত করার পর সেখানে নতুন ডাস্টবিন বসানো হয়েছে। পথচারীদের বসার জন্য তৈরি করা হয়েছে বেঞ্চ। সংস্কার করা হয়েছে সীমানাপ্রাচীর। সেই প্রাচীরেই রঙের আঁচড়ে তুলে ধরা হয়েছে দেশের বরেণ্য ব্যক্তিদের। 

উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ‘রাজধানীর সড়ক ও ফুটপাত দখল করে হকারদের বসতে দেওয়া হবে না। হকারদের জন্য বিকল্প জায়গা নির্ধারণ করা হয়েছে। উচ্ছেদের পর কেউ আবার নিষিদ্ধ জায়গায় বসলে মালামাল জব্দ করাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ 

সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি সংলগ্ন এলাকাটিকে একটি পরিচ্ছন্ন সাংস্কৃতিক পরিমণ্ডল হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান আবদুস সালাম।  

/এসও/এসটি/ 
সম্পর্কিত
ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সরিয়ে নেওয়ার জন্য ডিএসসিসিকে ইশরাকের চিঠি
মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিকে হাতকড়া, রিহ্যাব সেন্টারের ২ কর্মী আটক
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩
সর্বশেষ খবর
বাংলাদেশে ঘুরতে আসা জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্ত শনাক্ত
বাংলাদেশে ঘুরতে আসা জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্ত শনাক্ত
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
আন্তর্জাতিক অফ-রোড দিবস: দুর্গম পথে রোমাঞ্চের দিন আজ
আন্তর্জাতিক অফ-রোড দিবস: দুর্গম পথে রোমাঞ্চের দিন আজ
‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি? 
‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি? 
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি