বেশ কিছু বছর ধরে বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। একে অপরের জন্মদিন পালন করা হোক অথবা বিশেষ দিন উদযাপন, দুজনের মধ্যে যে সম্পর্ক ভীষণ ভালো তা বোঝা যায় ভিডিও বা ছবি দেখে।
কিন্তু এখনই বিয়ের পিঁড়িতে বসতে নারাজ অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমাদের মধ্যে এমন কিছু নেই যে এক্ষুনি আমাদের বিয়ে করতে হবে।’
খুব শিগগির বড় পর্দায় আসছে কৌশানির ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’। এই ছবির সাক্ষাৎকার দিতে গিয়ে উঠে আসে বিয়ের প্রসঙ্গ। অনেকে বলছেন এই বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন কৌশানি। এটা কি সত্যি জিজ্ঞাসা করায় নিজের বিয়ে নিয়ে তিনি কী প্ল্যানিং করছেন জানিয়ে দিলেন।
কৌশানি বলেন, ‘প্রত্যেকটা সম্পর্কের পরিণতি হলো বিয়ে। কিন্তু আমি এখন যেমন আছি খুব ভালো আছি। আমরা দুজনেই ভীষণ ভালো আছি। শুধু বায়োলজিক্যাল ক্লক ওয়াইজ আমি বিয়ে করতে চাই না। যখন আমার মনে হবে আমি ঠিক তখনই বিয়ে করবো।’
অভিনেত্রী আরও জানান, বিয়ে নিয়ে মাঝেমধ্যেই তার বাবা মেয়ের সঙ্গে আলোচনা করতে চান। কিন্তু মেয়ের থেকে বকা শোনার ভয়ে আবার চুপ করে যান। খুব স্বাভাবিকভাবেই অন্য আর পাঁচটা মেয়ের বাবার মতো মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন কৌশানির বাবাও। তবে মেয়ের ইচ্ছের বিপরীতে কিছু করতে রাজি নন তিনিও।