শ্রদ্ধা-ভালোবাসায় পাবনায় চিরনিদ্রায় শায়িত মাসুম আজিজ

পাবনা প্রতিনিধি 
১৮ অক্টোবর ২০২২, ২৩:৩৯ আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০০:২৪

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় নিজের জন্মস্থান পাবনার ফরিদপুরে  চিরনিদ্রায় শায়িত হলেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, নাট্যনির্মাতা মাসুম আজিজ।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টায় অভিনেতার মরদেহবাহী ফ্রিজারভ্যান ফরিদপুর পৌর সদরের খলিসাদহ এলাকায় পৌঁছায়। সেখানে তাকে দেখতে শেষবারের মতো ভিড় করেন স্বজন ও প্রতিবেশীরা। 

রাত সোয়া ৮টায় মরদেহ নেওয়া হয় ফরিদপুর পৌর সদরে বীর মুক্তিযোদ্ধা ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চে। সেখানে মাসুম আজিজের মরদেহে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। রাত সাড়ে ৮টায় জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

জানাজা নামাজের আগে বক্তারা বলেন, মাসুম আজিজ একাত্তরে মুক্তিযুদ্ধের পক্ষে ফরিদপুরে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে যুবসমাজকে ঐক্যবদ্ধ করেছিলেন। তার মৃত্যুতে এক দেশপ্রেমিককে হারালো এদেশের মানুষ। তার শূন্যতা পূরণ হবার নয়। মাসুম আজিজের চিন্তা-চেতনা ও আদর্শ ধারণ করতে পারলে তার আত্মা শান্তি পাবে। 

রাত সাড়ে ৮টায় জানাজা শেষে তার ইচ্ছা অনুযায়ী ফরিদপুর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়

এর আগে বিকাল ৩টায় ঢাকা থেকে আরিচা-কাজিরহাট নৌপথ হয়ে মরদেহ নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় মাসুম আজিজের মরদেহ। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে এসেছেন আসাদুজ্জামান নূর, দিলারা জামান, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, নাদের চৌধুরী, আহসান হাবিব নাসিম, সালাহউদ্দিন লাভলু, চয়নিকা চৌধুরী, আব্দুন নূর সজলসহ অনেকেই। নাট্যাঙ্গনের বিভিন্ন দল ও সংগঠনের পাশাপাশি কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকেও মাসুম আজিজের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

সোমবার (১৭ অক্টোবর) বিকাল ৩টার দিকে ক্যানসারের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমান একুশে পদকপ্রাপ্ত এই অভিনয়শিল্পী।

/এএম/
সম্পর্কিত
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ৭৭টি অবৈধ ক্রসিং, তিন বছরে ১০১ মৃত্যু
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: আপসনামায় যা আছে
বিনোদন বিভাগের সর্বশেষ
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
প্রেম-অ্যাকশন-রহস্যে শাকিবের ‘মহব্বত’, পোস্টার প্রকাশ করে মুক্তির দিন ঘোষণা
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
‘কেবিসি’র মঞ্চে আহত অমিতাভ বচ্চন, কেমন আছেন বিগ বি
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
টম ক্রুজের ‘ডিগার’ থেকে ‘স্ট্রিট ফাইটার’, অক্টোবরে আসছে ৬ সিনেমা
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
‘বালিকা বধূ’ প্রত্যুষার মৃত্যুর ১০ বছর পর প্রেমিক রাহুলের বিরুদ্ধে কী রায় হলো
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর
রাতে ভয়ে ঘুমাতে পারেন না মিমি, কীসের ভয় অভিনেত্রীর