সত্য প্রেমের নির্মম গল্পে ফারিণ

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ১৩:১৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৭:২৪

আরিফ ও রিবা ২০১৯ সালে একে অপরের প্রেমে পড়ে। আরিফ থাকতো মিরপুরে আর রিবা গুলশানে। একই শহরে থাকলেও তাদের দুই বছরের প্রেমের জীবনে দেখা হয়েছিল মাত্র একবার। একাধিকবার তাদের দেখা হলেও দুই বছরে তারা একে অপরের প্রেমে গভীরভাবে যুক্ত ছিল এসএমএস বিনিময়ের মাধ্যমে।

গল্প নয়, এই ঘটনাটি সত্যি। বলা যেতে পারে নির্মম সত্যি। সেই গল্পটিকে এবার পর্দায় তুলে আনলেন ঢাকার মিস্টার সাসপেন্স ক্রিয়েটর ভিকি জাহেদ। ফিকশনটির নাম দিয়েছেন আরিফ-রিবার সম্পর্কের মতোই ‘শব্দপ্রেম’। কারণ, তাদের প্রেমটা মূলত শেকড় ছড়িয়েছে শব্দের মাধ্যমে।  

এতে আরিফ চরিত্রে তৌসিফ মাহবুব আর রিবা চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।

নির্মাতা জানান, প্রতিটি মানুষ জীবনে কোনও না কোনোভাবে ডিপ্রেশনে (বিষণ্ণতা) আক্রান্ত হয়। সেই সময়টা তাদের কেমন যায়? ‘শব্দপ্রেম’ মূলত ডিপ্রেশনে পড়া দুজন মানুষের গল্প বলার ক্যানভাস মাত্র।

ট্রেলার: 
ভিকির ভাষ্যে, ‘এমনটা সমাজের চারপাশে অহরহ দেখা যায়। এই ডিপ্রেশনের গল্পগুলো নিয়ে আমাদের কম কাজ করা হয়। সেই বিষয়টি এক্সপ্লোর করতে চেয়েছি এবার।’ 

নির্মাতা সূত্রে জানা গেছে, চ্যানেল আইয়ের পর্দায় প্রচারের পর ঈদের চতুর্থ দিন রাত ৯টা ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে উন্মুক্ত হবে ‘শব্দপ্রেম’।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
রুনা লায়লা ও প্রীতমের আইটেম, শাকিবের সঙ্গে আবেদনময়ী তাসনিয়া ফারিণ
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢালিউড ‘প্রিন্স’-এর জন্য ফারিণের দলিলে সই!
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
ঢাকার ‘কারাগার’ পেরিয়ে কলকাতায়...
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প