হুমায়ূন আহমেদকে উৎসর্গ করে ‘নীল সুখ’

বিনোদন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৩

ভালোবাসা দিবসের বিশেষ চমক হতে যাচ্ছে ভিকি জাহেদ নির্মিত ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। এতে প্রথমবারের মতো জুটিবেধে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও রেহান।    

ভিকি মূলত থ্রিলার নির্মাতা। খুব একটা রোমান্টিক কাজ করতে দেখা যায় না তাকে। করলেও হাতে গোনা। তবে এই বছর ভালোবাসা দিবসে ‘নীল সুখ’ নামে ভালোসার ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন তিনি।

প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে এই ওয়েব ফিল্মটি উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। কারণ, হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই তিনি।

গণমাধ্যমকে এই নির্মাতা জানান, নির্মাতা হিসেবে তাকে ভীষণ প্রভাবিত করেছেন  হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের প্রতি কৃতজ্ঞতা রয়েছে তার। ‘নীল সুখ’ ওয়েব ফিল্মে হুমায়ূন আহমেদের ছাপ রাখার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, আমার একটি কাজ হুমায়ূন (আহমেদ) স্যারকে উৎসর্গ করব। অবশেষে সেটা সম্ভব হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগার বিষয়।’

ওয়েব সিনেমাটি নিয়ে ভিকি জাহেদ বলেন, ‘আমি রোমান্টিক কাজ কম করি। ফলে দর্শকেরা অনেক দিন ধরেই চাচ্ছিলেন, আমি যেন রোমান্টিক কাজ করি। এটা নিখাদ ভালোবাসার গল্পে নির্মাণ করেছি।’

বলা প্রয়োজন, ‘ইরিনা’, ‘জন্মদাগ’, ‘রেহনুমা’, ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম সিরিজ’, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘কাজলের দিনরাত্রি’, ‘আমি কি তুমি’, ‘তিথিডোর’- এর মতো আলোচিত কাজ উপহার দিয়েছেন ভিকি জাহেদ।

উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’।

 

/সিবি/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান