ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদ্দুজ্জামান সেলিম

বিনোদন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৪

হয়ে গেল নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন। এটি অনুষ্ঠিত হয় শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।

নির্বাচনে ২৭১ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং ও ২২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদুল হাসান।  

শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হয়। ভোট গণনা শেষে রাত পৌনে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫০১। এর মধ্যে ৪৪৬ জন ভোট প্রয়োগ করেছেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে রাশেদা আক্তার লাজুক (২৮৬), ফিরোজ খান (২৭৪) ও সকাল আহমেদ (২১৩) নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তুহিন হোসেন (২৫৬) ও দীন মোহাম্মাদ মন্টু (২৪০)।

অর্থ সম্পাদক পদে জুয়েল হাসান (২৫৩), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন (২২৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজমুল হুদা রনি (২৫৩), প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ (২৬৮), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় বড়ুয়া (২২৩), আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক প্রীতি দত্ত (২২১) ও দফতর সম্পাদক সাইদ রহমান (২৯৫) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন- সাগর জাহান (২৮৪), চয়নিকা চৌধুরী (২৬৯), মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪), গীতালি হাসান (২৩৯), লিটু করিম (২২৮), শিহাব শাহীন (২২৮) ও হাসান রেজাউল (২২৩)।

উল্লেখ্য, নির্বাচিতরা আগামী দুই বছর ডিরেক্টরস গিল্ডের দায়িত্ব পালন করবেন।

/সিবি/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন