চঞ্চল-শাকিবের পর নিশোর নায়িকা!

বিনোদন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৪:০৪আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৮:৫৮

বড় পর্দায় মাসুমা রহমান নাবিলার শুরুটা হয়েছিল বেশ রাজকীয়ভাবেই। রাজকীয় এই অর্থে, তার প্রথম সিনেমাই ছিল দেশসেরা অভিনেতা চঞ্চল চৌধুরীর বিপরীতে ‘আয়নাবাজি’ সিনেমার মাধ্যমে। বলা যায়, প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। এরপর নাটক, টেলিফিল্ম, উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও বড় পর্দায় তাকে দেখা যায়নি লম্বা সময়।

তবে দীর্ঘ অপেক্ষার পর আসে নাবিলা ভক্তদের জন্য সেই কাঙ্ক্ষিত দিন। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পছন্দের অভিনেত্রী ফেরেন বড় পর্দায়, তাও আবার শাকিব খানের বিপরীতে, রায়হান রাফির সিনেমা দিয়ে! মাসুমা রহমান নাবিলা হ্যাঁ, সর্বশেষ পর্দায় নাবিলাকে দেখা গেছে ‘তুফান’ সিনেমায়, শাকিব খানের বিপরীতে। বলাই বাহুল্য, নাবিলা তার অভিনয়ের জন্য প্রশংসিত হন।

এবার নাবিলা ভক্তদের জন্য এলো আরেকটি সুখবর। নিশোর নায়িকা হয়ে ফিরছেন তিনি!

ভিকি জাহেদ নির্মিত ‘আকা’ ওয়েব সিরিজে নিশোর বিপরীতে অভিনয় করছেন নাবিলা। তবে শুরুর দিকে জানা গিয়েছিল এতে আফরান নিশোর সঙ্গে জুটি বাঁধছেন তানজিম সাইয়ারা তটিনী। কিন্তু না, সিরিজটিতে তটিনী নয়, বরং নিশোর বিপরীতে অভিনয় করছেন নাবিলা।

প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, এরই মধ্যে নিজের অংশের শুটিংও করে ফেলেছেন এই অভিনেত্রী। মাসুমা রহমান নাবিলা অবশ্য খবরটির সত্যতা জানতে ভিকি বা নাবিলাকে ফোন করে পাওয়া যায়নি।

এ তো গেলো নাবিলার খবর, অন্যদিকে ‘দাগি’ সিনেমার সাফল্যে এখনও ভাসছেন নিশো। সিনেমায় এক অন্য নিশোকে আবিষ্কার করেছেন সবাই। এই সিনেমার রেশ কাটেনি এখনও। কিন্তু অভিনেতাদের তো আর বসে থাকলে চলে না, নতুন উদ্যমে ‘আকা’ সিরিজের শুটিংয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। সিরিজটি দিয়ে দীর্ঘদিন পর ওটিটিতে ফিরছেন এই অভিনেতা।

তবে সিরিজটির নাম পরিবর্তন হতে পারে বলে জানা গেছে। আপাতত প্রাথমিকভাবে এর নাম রাখা হয়েছে ‘আকা’। অবশ্য শোনা যাচ্ছে, ‘আজাদ’ও হতে পারে সিরিজের নাম। মাসুমা রহমান নাবিলা এও জানা গেছে, ‘আকা’ সিরিজের শুটিং প্রায় শেষের দিকে। রাজধানী ঢাকা ও ঢাকার বাইরের কিছু লোকেশনে বেশির ভাগ অংশের শুটিং হয়েছে।

উল্লেখ্য, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে ওয়েব সিরিজটি।

/সিবি/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প