আবার শুরু...

বিনোদন রিপোর্ট
০৭ জুলাই ২০২৫, ১৫:৪০আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৫:৪৩

আরিফিন শুভ এবং কলকাতার সোহিনী সরকারকে নিয়ে শুরু হয়েছিল ওয়েব সিরিজ ‘লহু’র শুটিং। তবে নিয়ম না মানার অভিযোগে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় কাজ। এমন অভিযোগও আছে, নিয়ম না মেনে পরিচালক শুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেসময় এই সিনেমার নির্মাতা রাহুল মুখোপাধ্যায়কে টলিউডে ডিরেক্টর ফেডারেশন থেকে বহিষ্কার করা হয়। সব মিলিয়ে থমকে যায় ওয়েব সিরিজের কাজ।

সেই সময় এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল গোটা টলিপাড়ায়। অবশেষে মিটল সমস্যা। ফের শুরু হচ্ছে ‘লহু’ সিরিজের শুটিং।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়াল-এর প্রতিবেদনে বলা হয়েছে, ডিরেক্টরস ফেডারেশনের নিয়ম না মেনে পরিচালক সিরিজটির শুটিং শুরু করেন। আর এর ফলে ফেডারেশনের পক্ষ থেকে বহিষ্কার করা হয় পরিচালককে। এরপর এই ঘটনা রীতিমতো তোলপাড় ফেলে দেয় সমগ্র টালিউডে। অবশেষে সেসব জটিলতার অবসান ঘটেছে। মনোমালিন্য পেরিয়ে ফের পুরোনো ছন্দে ফিরছে ‘লহু’।’ আরিফিন শুভ পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমস্যার মীমাংসা হয়েছে।

এ বিষয়ে রাহুল বলেন, ‘স্বরূপদা না থাকলে এটা সম্ভব হতো না। আমি তার কাছে কৃতজ্ঞ। তিনি সহযোগিতা করেছেন বলেই আমরা আবার কাজ শুরু করতে পারছি।’ সোহিনী সরকার অন্যদিকে অনিন্দ্য বলেন, “আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যা স্বরূপদা বুঝিয়ে দিয়েছেন। এখন ফের শুরু করছি ‘লহু’। পাশাপাশি চরকির আরও কিছু প্রজেক্টও পরিকল্পনায় রয়েছে।”

উল্লেখ্য, ‘লহু’ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ এবং কলকাতার সোহিনী সরকার।

/সিবি/
সম্পর্কিত
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
যেভাবে বলিউডে নাম লেখালেন আরিফিন শুভ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
আরিফিন শুভর বলিউড অভিষেক হচ্ছে ১৯ মার্চ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প