বিজ্ঞাপন দিয়ে শুরু, কেমন ছিল দুই দশকের পথচলা সোহেল খানের

বিনোদন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৪:১৮ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৪:১৮

প্রায় দুই দশক আগে একটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়াতে যাত্রা শুরু হয় অভিনেতা সোহেল খানের। এরপর টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ধারাবাহিক ও একক নাটক—দুই মাধ্যমেই কাজ করেছেন অভিনেতা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডিটেকটিভ’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিনয় শুরু করেন সোহেল খান।

এরপর ‘৪২০’ ও ‘হাউসফুল’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দারুণ প্রশংসা কুড়ান তিনি। তার অভিনীত ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’নাটকগুলোও দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলে।

টিভি নাটক থেকে সিনেমায়

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন সোহেল খান। তাকে সর্বশেষ দেখা গেছে ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’ সিনেমায়।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০),  ও ‘শান’ (২০২২)।

আকস্মিক মৃত্যু

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং স্পটে স্ট্রোক করেন সোহেল খান। পরে তাকে স্থানীয় টিএমএসএস হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিজ্ঞাপন দিয়ে শুরু, কেমন ছিল দুই দশকের পথচলা সোহেল খানের
বিজ্ঞাপন দিয়ে শুরু, কেমন ছিল দুই দশকের পথচলা সোহেল খানের
মিস ইউনিভার্সে কী অপেক্ষা করছে মাহির ভাগ্যে
মিস ইউনিভার্সে কী অপেক্ষা করছে মাহির ভাগ্যে
মঞ্চে অক্ষয় কুমারের পোশাকে আগুন!
মঞ্চে অক্ষয় কুমারের পোশাকে আগুন!
অভিনেতা সোহেল খান আর নেই
অভিনেতা সোহেল খান আর নেই
আবেদনময়ী উপস্থাপনের সমালোচনা তোয়াক্কা করেন না শ্রুতি, জানালেন কারণ
আবেদনময়ী উপস্থাপনের সমালোচনা তোয়াক্কা করেন না শ্রুতি, জানালেন কারণ